জামালগঞ্জে কৃষাণীর পাকা ধান কেটে দিলো আনসার-ভিডিপির সদস্যরা

সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার হালির হাওরে এক কৃষাণীর পাকা ধান কেটে দিলো উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা। এই প্রশংসনীয় উদ্যোগের জন্য কৃষাণী শাহীনুর আক্তার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
জামালগঞ্জে কৃষাণীর পাকা ধান কেটে দিলো আনসার-ভিডিপির সদস্যরা
জামালগঞ্জে কৃষাণীর পাকা ধান কেটে দিলো আনসার-ভিডিপির সদস্যরা |নয়া দিগন্ত

সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার হালির হাওরে এক কৃষাণীর পাকা ধান কেটে দিলো উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা। এই প্রশংসনীয় উদ্যোগের জন্য কৃষাণী শাহীনুর আক্তার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোববার দুপুরে উপজেলার আনসার ও ভিডিপির সঞ্জীবন প্রকল্পের আওতায় আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে ধান কাটায় অংশগ্রহণ করেন ।

প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া ও ধান কাটার শ্রমিক না পেয়ে চরম সঙ্কটে ছিলেন সাচনা গ্রামের নতুনপাড়ার এই কৃষানী। এমন সঙ্কট মুহুর্তে উপজেলার আনসার ও ভিডিপির কর্মীরা পাশে গিয়ে দাঁড়িয়েছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় হাওর এলাকায় এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ।

সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো: সুজন মিয়া বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধান কাটায় শরিক হয়ে তার সদস্য দের অনুপ্রাণিত করেন।

কৃষাণী শাহীনুর আক্তার বলেন, ধার দেনা করে কোনোরকম ৬ বিঘা জমি চাষ করেছিলাম। মাঠে পাকা ধান নিয়ে বসে আছি। কাটা লোক নেই। আকাশে মেঘের ডাক আর বৃষ্টিতে খুবই চিন্তায় ছিলাম। পড়ে উত্তর ইউনিয়ের আনসার ভিডিপি দল নেতা আনোয়ার হোসেনের কাছে বললে, তিনি উপজেলা কর্মকর্তার সাথে আলাপ করলে তারা এসে স্বেচ্ছায় আমার সব ধান কেটে দেয়। এতে তিনি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত আনসার ও ভিডিপির সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো: সুজন মিয়া বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিক নির্দেশনায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী ২৮ তারিখে বৃষ্টি বাড়ার ও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সে জন্য অসহায় কৃষকের সহযোগিতার হাত বাড়ানো নৈতিক কর্তব্য। আমাদের এমন কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকাবে।

এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা খালেদ আহমদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী ও স্বেচ্ছাসেবক বৃন্দ।