গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৩৩

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ মোট দু’জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
আটক ও গ্রেফতার হওয়া আসামিরা
আটক ও গ্রেফতার হওয়া আসামিরা |নয়া দিগন্ত

গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৩৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

এর আগে, বুধবার (১১ মার্চ) রাতভর জিএমপি সদর মেট্রো থানার তিনটি আভিযানিক টিম পৃথকভাবে মহানগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ মোট দু’জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া তিনজন মাদক কারবারি ও ২৮ জন মাদকসেবীকে আটক করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন সন্দেহভাজন স্থানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেফতার ও আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জিএমপি কমিশনারের নির্দেশে মহানগর এলাকায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।