শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

শৈলকুপা থানার এসআই আবুল কাশেম জানান, ‘পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে। বয়ষ্ক মানুষ হওয়ায় হালকা আঘাতেই কেসমত আলীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কেসমত আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার জয়ন্তীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কেসমত আলী ওই গ্রামের সিরাজ সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে জনৈক ব্যক্তিকে কেসমত আলী দেখে নেয়ার হুমকি দেন। এ সময় পাশে থাকা নবীস উদ্দিন নামে এক ব্যক্তি কেসমত আলীর উপর ক্ষিপ্ত হন। এ ঘটনার জেরে সকাল ৯টার দিকে কেসমত আলীকে বাড়ির পাশে একা পেয়ে নবীস উদ্দিন ও তার পরিবারের লোকজন মারধর করলে তিনি গুরুতরভাবে আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শৈলকুপা থানার এসআই আবুল কাশেম জানান, ‘পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে। বয়ষ্ক মানুষ হওয়ায় হালকা আঘাতেই কেসমত আলীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’