বরগুনার বামনা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করতে এক মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা করেছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মুহাম্মদ আল আমিন মিয়া, ফিল্ড সুপারভাইজার ইসলামি ফাউন্ডেশন বরগুনা এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন, বামনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির (সাবেক) আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ (রানা), সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো: রিয়াদুল কাদির, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি এবং সুধীজন উপজেলার বিভিন্ন মসজিদের, খতিব, ইমাম, মুয়াজ্জিনরা।
উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, সভায় বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। তাই সমাজের বিত্তবান মানুষকে এই ফান্ডে যাকাত প্রদান করে মানবিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সরকারি যাকাত ফান্ডের কার্যক্রম, গুরুত্ব ও তাৎপর্যের মাধ্যমে হতদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।



