ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Cox's Bazar
হুমাইরা বেগমের লাশ
হুমাইরা বেগমের লাশ |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে হুমাইরা বেগম (৪৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার পোকখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ উত্তর পাড়ার আবুল কাশেমের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

হুমাইরা আবুল কাশেমের স্ত্রী।

সুরতহাল প্রতিবেদন শেষে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাব-ইন্সপেক্টর (এসআই) সনক কান্তি দাস।

স্থানীয় ইউপি মেম্বার সালাহ উদ্দীন বলেন, ‘পৌঢ় বয়সে আবুল কাশেম গত বছর দ্বিতীয় বিয়ে করলে হুমায়রার সাথে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। মাসখানেক আগেও দুই সতীনের মধ্যে তুমুল মারামারি হয়।’

পারিবারিক কলহের জের ধরে হুমায়রা আত্নহত্যা করতে পারেন বলেও জানান মেম্বার।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।’

Topics