ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) ধামরাই উপজেলার কাওয়ালিপাড়া এলাকায় গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন।
এ সময় কাগজপত্র আপডেট না থাকায় দি নিউ ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫০ হাজার টাকা এবং একতা জেনারেল হাসপাতাল ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না করলে পরবর্তী অভিযানে সিলগালা করে দেয়া হবে। এছাড়া হাসপাতালের পরিবেশ ঠিক রাখার নির্দেশ দেয়া হয়েছে।’ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।



