নাটোর প্রতিনিধি
স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে নাটোরে বিপি দিবস উদযাপিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় স্কাউটস ভবনে জেলা স্কাউটস ও জেলা রোভারের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা স্কাউট কমিশনার জান্নাত আরা ফেরদৌস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন এবং জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটস আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে স্কাউটস ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।



