সিকৃবির প্রবেশমুখী রাস্তা দ্রুত সংস্কার

সিসিকের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফলপ্রসূ আলোচনা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রধান ফটক এবং দ্বিতীয় ফটক সংলগ্ন বেহাল রাস্তা দুটির দ্রুত সংস্কারের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Location :

Sylhet
সিসিকের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফলপ্রসূ আলোচনা
সিসিকের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফলপ্রসূ আলোচনা |নয়া দিগন্ত

সিকৃবি প্রতিনিধি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রধান ফটক এবং দ্বিতীয় ফটক সংলগ্ন বেহাল রাস্তা দুটির দ্রুত সংস্কারের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত এ বৈঠকে সিকৃবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো: আলিমুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল সড়কটির বর্তমান অবস্থা এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দীন আহমেদ, প্রক্টর প্রফেসর ড. মো: সামিউল আহসান তালুকদার, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক প্রফেসর ড. মো: মাছুদুর রহমান এবং প্রধান প্রকৌশলী (অ.দা.) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন।

আলোচনা শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী রাস্তাদুটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে পানির লাইন স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করে আরসিসি ঢালাইয়ের কার্যক্রম শেষ করার জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন।

বৈঠকে সিকৃবি প্রতিনিধি দল সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণের লক্ষে আরসিসি ঢালাইয়ের পূর্বে নির্দিষ্ট দূরত্ব পরপর ব্লক আকারে শোনালু, জারুল, কাঞ্চনসহ বিভিন্ন দেশীয় ফুলগাছ রোপণের পরামর্শ প্রদান করে।

সিসিক প্রশাসক বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিষয়টি দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় সিকৃবি প্রতিনিধি দল প্রশাসকের আন্তরিকতা, ইতিবাচক মনোভাব এবং সড়ক উন্নয়ন কার্যক্রমে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে।