কুড়িগ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

Location :

Kurigram
কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত
কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত |নয়া দিগন্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নিহত কেতাব উদ্দিনের স্ত্রী নূর নাহার, শাশুড়ি ছকিনা বেগম, শ্বশুর নূর মোহাম্মদ ও নূর নাহারের পরকীয়া প্রেমিক গফুর। আসামিরা সবাই ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল এলাকার বাসিন্দা।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল গোড়কমণ্ডল গ্রামে স্ত্রী নূরনাহার তার স্বামী কেতাব উদ্দিনকে দাওয়াত খাওয়ার কথা বলে কৌশলে পার্শ্ববর্তী এলাকায় পরকীয়া প্রেমিক গফুরের বাড়িতে নিয়ে যান। সেখানে স্ত্রী নূর নাহার, তার বাবা-মা ও পরকীয়া প্রেমিক গফুর পরিকল্পিতভাবে কেতাব উদ্দিনকে হত্যা করেন। পরে হত্যাকাণ্ড আড়াল করতে তার লাশ বাড়ির পাশের একটি জমিতে ফেলে রাখা হয়।

হত্যাকাণ্ডের পরদিন ১৯ এপ্রিল নিহতের বাবা আলীমুদ্দিন ৯ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে বিজ্ঞ আদালত আজ অভিযুক্ত এ চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো।