সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের কামরুল মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও পেঁয়াজ বোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

Location :

Faridpur
সালথা থানা
সালথা থানা |নয়া দিগন্ত

সালথা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় নসিমন ও ব্যাটারিচালিত ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মো: ইকরাম মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরাম মোল্যা বোয়ালমারী উপজেলার কুমড়োল গ্রামের মরহুম আমির হোসেন মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের কামরুল মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও পেঁয়াজ বোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইকরাম মোল্যার মৃত্যু হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নসিমন গাড়ির ড্রাইভার দ্রুত ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ব্যাটারি চালিত ইজিবাইক ও নসিমন পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।