নীলফামারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

উদ্বোধনের দিন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের আব্দুর রহমান নামের এক কৃষকের কাছ থেকে তিন মেট্রিক টন ধান ক্রয় করে তাৎক্ষণিক তাকে ধানের মূল্য পরিশোধের চেক প্রদান করা হয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন আলফারুক আব্দুল লতীফ এমপি
নীলফামারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন আলফারুক আব্দুল লতীফ এমপি |নয়া দিগন্ত

নীলফামারীতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ এ কার্যক্রম উদ্বোধন করেন।

সোমবার (১ জুন) বিকেলে নীলফামারী সদর খাদ্য গুদামে এ ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ সুজা, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের দিন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের আব্দুর রহমান নামের এক কৃষকের কাছ থেকে তিন মেট্রিক টন ধান ক্রয় করে তাৎক্ষণিক তাকে ধানের মূল্য পরিশোধের চেক প্রদান করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে ২ হাজার ৪০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এজন্য কৃষক অ্যাপে আবেদনকারী কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৮৪৫ জনকে নির্বাচিত করা হয়েছে। লটারিতে নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান সরকারি খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন।

এছাড়া চলতি মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৭৭১ মেট্রিক টন আতব চাল সংগ্রহ করা হবে।

Topics