আমুয়ায় আড়াই লাখ টাকায় বিক্রি ২৫ মণের খটক

জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি আনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
খটক মাছ
খটক মাছ |নয়া দিগন্ত

ঝালকাঠির আমুয়ায় বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত খ্যাত ২৫ মন ওজনের একটি খটক মাছ আড়াই লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস বন্দরে নিলামে মাছটি বিক্রি করেন জেলেরা।

স্থানীয় উন্নয়নকর্মী এইচ এম বাদল জানান, বঙ্গোপসাগর থেকে কাঁঠালিয়া উপজেলাটি মাত্র ৬০ কিলোমিটার নিকটবর্তী। এখানকার অনেক জেলেই বঙ্গোপসাগরে নিয়মিত মাছ শিকারে যান। এমন একটি দল ভোরে বঙ্গোপসাগর থেকে ধরা এ বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস বন্দরে আসেন। মাছটির ওজন আনুমানিক ২৫ মন। পরে এটি নিলামে ওঠালে আমুয়ার মাছের আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন। মাছটিকে বেশি দামে বিক্রির জন্য পিরোজপুর জেলার পারেরহাট মৎস বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘কাঁঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি আনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়।’