শৈলকুপায় ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত

আসিফ জোয়ার্দ্দার সন্ধ্যায় মোটরসাইকেলে করে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে বন্দেখালী গ্রামের মধ্যে লাকির মোড় নামক স্থানে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি ইজিবাইকে ধাক্কা দেয়।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও মোটরসাইকেল
দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও মোটরসাইকেল |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কায় আসিফ জোয়ার্দ্দার (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বন্দেখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ ওই গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী জোয়ার্দ্দারের ছেলে।

স্থানীয়রা জানান, আসিফ জোয়ার্দ্দার সন্ধ্যায় মোটরসাইকেলে করে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে বন্দেখালী গ্রামের মধ্যে লাকির মোড় নামক স্থানে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসিফ জোয়ার্দ্দার। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার পর ইজিবাইকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ও মোটরসাইকেল তার পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। ইজিবাইক চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।