জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা রোধ ও চোরাচালান বন্ধসহ সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেইসাথে আগামী দিনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, মো: আব্দুস সাত্তার, হাসান আহমদ, মহসিন মর্তুজা চৌধুরী টিপু, আব্দুস সাত্তার মঈন, জকিগঞ্জ বিজিবি’র প্রতিনিধি সুবেদার নওশের আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল মোমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো: ফখর উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, উপজেলা নারী অধিদফতরের দেলোয়ার হোসেন, সিলেট জেলা বিএনপি নেতা অধ্যাপক বদরুল হক বাদল, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন, সেক্রেটারি ছরওয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মো: সেলিম, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, জকিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সেক্রেটারি কে এম মামুন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা রোধ ও চোরাচালান বন্ধসহ সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।