গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১ দলের উদ্যোগে গণসংযোগের অংশ হিসেবে প্রচারপত্র বিলি করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে এ প্রচারপত্র বিলি করা হয়।
এই প্রচারণায় অংশ নেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য আ ন ম আফজালুল আনম, অ্যাডভোকেট মাইনুল আলম, জেলা বিডিপির সভাপতি রুহুল আমিন, দিনাজপুর শহর আমির সিরাজুস সালেহীন ও সেক্রেটারি কামরুল হাসান রাসেল প্রমুখ।
দিনাজপুর শহরের বাহাদুর, বাজার, স্টেশন রোড ও গণেশতলা মার্কেটে প্রচারপত্র বিলি করা হয়।
প্রচারণার সময় জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, ‘গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার।’
জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানান।



