ঝালকাঠিতে ভোগান্তিমুক্ত পৌর সেবার দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা পৌরবাসীর ভোগান্তি নিরসনে অতিরিক্ত শর্ত তুলে দিয়ে দ্রুত ও সহজ উপায়ে নাগরিক সনদ ও জন্ম-মৃত্যু নিবন্ধনসহ যাবতীয় নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করেন পৌরসভার নাগরিকরা
ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করেন পৌরসভার নাগরিকরা |নয়া দিগন্ত

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সনদ ও জন্ম-মৃত্যু নিবন্ধন সহজীকরণ এবং ভোগান্তিমুক্ত পৌর সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে পৌরবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পৌরসভার সর্বস্তরের নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো: সায়েম, মো: আলীম হোসেন, মো: আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ঝালকাঠি একটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও দীর্ঘদিন ধরে নাগরিকরা কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে বর্তমান পৌর প্রশাসকের নেয়া কিছু নিয়ম-নীতির কারণে নাগরিক সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তারা বলেন, বর্তমানে সাধারণ একটি নাগরিক সনদ পেতে হলেও অতিরিক্ত খরচে স্ট্যাম্প লাগিয়ে লিখিত আবেদন করতে হচ্ছে। ফলে অনেক সাধারণ মানুষের পক্ষে এভাবে সেবা নেয়া কঠিন হয়ে পড়েছে এবং অনেকেই সনদ গ্রহণ করতে পারছেন না।

মানববন্ধনে বক্তারা পৌরবাসীর ভোগান্তি নিরসনে অতিরিক্ত শর্ত তুলে দিয়ে দ্রুত ও সহজ উপায়ে নাগরিক সনদ ও জন্ম-মৃত্যু নিবন্ধনসহ যাবতীয় নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান।