সোনাগাজীতে জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী আলোচনা সভা

মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
মাদকবিরোধী আলোচনা সভা
মাদকবিরোধী আলোচনা সভা |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সোনাগাজী পৌর শহরের আল হেলাল অ্যাকাডেমি অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা মজলিশে শূরা সদস্য ও সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী পৌরসভার আমির মাওলানা মোহাম্মদ কালিমুল্লাহ।

উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে ও পৌরসভা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল মান্নান কাউন্সিলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী শাখার সভাপতি আব্দুল্লাহ শাহাদাৎ, আজাদ হোসেন ভূঁইয়া, আবু ইউসুফ, জিয়াউদ্দিন রানা, ইব্রাহিম খলিল প্রমুখ।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ ও দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।