সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ

দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই : ডিসি সাইফুর রহমান

‘সামাজিক সচেতনতা সৃষ্টিতে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা তৈরি করে। নৈতিক মূল্যবোধসম্পন্ন পেশাদার সাংবাদিকতাই পারে একটি সুস্থ সমাজ বিনির্মাণ করতে।’

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ |নয়া দিগন্ত

ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান বলেছেন, সামাজিক সচেতনতা সৃষ্টিতে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা তৈরি করে। নৈতিক মূল্যবোধসম্পন্ন পেশাদার সাংবাদিকতাই পারে একটি সুস্থ সমাজ বিনির্মাণ করতে।

তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সুস্থ সাংবাদিকতা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যকর ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২০২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির আর্থিক সহায়তার চেক বিতরণ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) সভাপতি এম: আইয়ুব আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নিউ টাইমসের সম্পাদক ও জেইউএম-এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিভাগীয় তথ্য পরিচালক মীর আক্রামউদ্দিন আহমেদ এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।

এছাড়াও বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, কিশোরগঞ্জের সাংবাদিক কাউসার আহমেদ টিটু, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিন, কুলিয়ারচরের সাংবাদিক নাইমুজ্জামান নাইম এবং ভৈরবের সাংবাদিক এম এ হালিম।

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২০২৬ অর্থবছরের চতুর্থ কিস্তিতে ময়মনসিংহ জেলার ৩৯ জন, কিশোরগঞ্জের ২৮ জন, নেত্রকোনার ২ জন, জামালপুরের ১ জন এবং শেরপুরের ২ জন সাংবাদিকের মাঝে মোট ২৩ লাখ ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।