সারা দেশের মতো পাবনার চাটমোহরেও অনুষ্ঠিত হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: ওমর ফারুক বুলবুল।
এ উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে ৪৫ হাজার ৮১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৫৮০ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৪০ হাজার ২৩৭ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২৬৪টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।



