রমজানে লক্ষীছড়িতে সেনাবাহিনীর সহায়তা পেলো ১৫০ পরিবার

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি)

Location :

Lakshmichhari
রমজান উপলক্ষে লক্ষীছড়িতে সেনাবাহিনীর সহায়তা পেলো ১৫০ পরিবার
রমজান উপলক্ষে লক্ষীছড়িতে সেনাবাহিনীর সহায়তা পেলো ১৫০ পরিবার |নয়া দিগন্ত

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ মার্চ) গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫০টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, তেল, ছোলা, মুড়ি, সেমাই ও খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। পবিত্র রমজান মাসে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সাথে রমজানের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: তাজুল ইসলাম, পিএসসি, জি। এ সময় তিনি স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।

জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব।

এ সময় স্থানীয় উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী ও লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজান মাসে এ ধরনের মানবিক সহায়তা তাদের জন্য অনেক সহায়ক।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।