ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে নাকাল দেওয়ানগঞ্জবাসী

জামালপুরের দেওয়ানগঞ্জে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। গত ক’দিন ধরে এই যায় এই আসে- এ অবস্থা চলছে লাগাতার। নিয়মিত বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে হাঁচি, কাশি, জ্বর, মাথাব্যথা, সর্দি ও শ্বাসকষ্টসহ নানা ব্যধি দেখা দিয়েছে।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Dewanganj
ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে নাকাল দেওয়ানগঞ্জবাসী
ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে নাকাল দেওয়ানগঞ্জবাসী |নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। গত ক’দিন ধরে এই যায় এই আসে- এ অবস্থা চলছে লাগাতার। নিয়মিত বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে হাঁচি, কাশি, জ্বর, মাথাব্যথা, সর্দি ও শ্বাসকষ্টসহ নানা ব্যধি দেখা দিয়েছে।

স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসিতে এসব রোগীদের ভিড় লক্ষ করা গেছে। ফ্রিজ, লাইট, কম্পিউটার, ফ্যানসহ বিদ্যুৎচালিত সকল প্রযুক্তি ও মেশিনারিজ স্থবির হয়ে পড়েছে। দীর্ঘসময় বিদ্যুৎ বন্ধ থাকায় ফ্রিজে রাখা অনেক খাদ্যপণ্য নষ্ট হয়ে গেছে। সেইসাথে বিদ্যুৎসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান অধিকাংশ সময় বন্ধ থাকায় মালিকের ক্ষতির পাশাপাশি, কর্মচারীরাও ঠিকমতো বেতন না পাওয়ায় দুর্ভোগে পড়েছে।

বিদ্যুৎ সংযোগে ইরি, বোরো, ভুট্টা, আখসহ অন্যান্য ফসলে পানি সরবরাহ নিয়মিত না হওয়ায় ফসলাদি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি অনেক কৃষকের।

গত শুক্র, শনি ও রোববার ব্যাপক লোডশেডিং হয়েছে। এতে বিদ্যুৎচালিত অধিকাংশ যানবাহন চার্জের অভাবে চলাচল বন্ধ রয়েছে। দু’চারটি চালু থাকলেও কয়েকগুণ বেশি ভাড়ায় যাত্রী পারাপার করছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও সাধারণ মানুষ।