বর সেজে পালকিতে চড়ে যাওয়ার এক দিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ইঞ্জিনিয়ার জুলফিকার ইসলাম জিল্লু নামের এক যুবক।
সোমবার (২৩ মার্চ) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল জুলফিকার ইসলাম জিল্লুরের (২৬)। চারদিকে চলছিল উৎসবের প্রস্তুতি। কিন্তু এক নিমেষেই সব আনন্দ বিষাদে রূপ নিলো। বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
রোববার (২২ মার্চ) সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী জিল্লুর পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনছারুল হক মুন্সীর ছেলে।
ঘটনাটি নিশ্চিত করেছেন নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান।
তিনি জানান, নিহত জিল্লুরের বিয়ের দিন ধার্য করা হয়েছিল ২৩ মার্চ সোমবার। সে বিয়ের দাওয়াত দিতে বড় ভাই রফিকুল ইসলামের প্রাইভেটকার নিজে চালিয়ে গড়মাটি বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারের গতি হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়।



