সিলেটে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৩

গত সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় এয়ারপোর্ট থানার উত্তরা পেট্রোল পাম্পে মোটরসাইকেলে সিরিয়াল ভেঙে জ্বালানি তেল সরবরাহ না করায় পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ
সিলেটে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

সিলেট নগরীর চৌকিদেখীর উত্তরা পেট্রোল পাম্পের কর্মচারী জাহাঙ্গীর আলমককে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় এয়ারপোর্ট থানার উত্তরা পেট্রোল পাম্পে মোটরসাইকেলে সিরিয়াল ভেঙে জ্বালানি তেল সরবরাহ না করায় পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এই ঘটনায় আহত পাম্প কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে মঙ্গলবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর মিরপুর বাজারে অভিযান চালায় পুলিশ। এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক তদন্ত সৌমেন মৈত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সিলেট নগরীর এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার আব্দুল মান্নানের ছেলে ফাহিম অহমদ(২১), চোকিদেখী রংধনু ১০২/২ বাসার আব্দুল জব্বার বাবুলের ছেলে তানজিম অহমদ সজীব (১৯) ও এয়ারপোর্ট থানার বালাউট এলাকার ফয়েজ আহমদের ছেলে তামিম অহমদ(১৯)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার রাত ১০ টায় নয়া দিগন্তকে জানান, আসামিদের বুধবার সকালে আদালতে সোর্পদ করা হবে।