সিলেট নগরীর কানিশাইল এলাকা থেকে মাদরাসাছাত্র সাকিবুল হাসার (১৫) নিখোঁজ হয়েছে। তার সন্ধান চেয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার (৫ মে) বিকেলে এসএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিখোঁজ সাকিবুল নেত্রকোনা জেলার মদন থানার কুটুককোনা গ্রামের হাবিজুর ইসলাম ও মজুরা বেগমের ছেলে।
বিজ্ঞপ্তি জানানো হয়, সোমবার সকালে মাদরাসার উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সে তার মা-বাবার সাথে কোতোয়ালী থানাধীন কানিশাইল এলাকার বক্কর মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে। তার উচ্চতা প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি।
নিখোঁজ সাকিবুলের সন্ধান পাওয়া গেলে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ০১৩২০-০৬৭৫৬৮ বা ডিউটি অফিসারের ০১৩২০-০৬৭৫৭৩ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়।



