নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল মুন্সী গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে শহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Location :

Nalitabari
যুবলীগ নেতা সোহেল মুন্সী
যুবলীগ নেতা সোহেল মুন্সী |নয়া দিগন্ত

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের নালিতাবাড়ীতে শহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাপাসিয়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহেল মুন্সী নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিন বাজার এলাকার মরহুম আব্দুল জলিলের ছেলে।

জানা গেছে, সোহেল ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত পৌরসভা ভাঙচুর, আগুন দেয়া ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। ওইদিন আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এরমধ্যে নালিতাবাড়ী পৌর ভবনও ভাঙচুর ও আগুনের শিকার হয়। ঘটনার পর শেখ ফরিদ নামে এক ব্যক্তি নালিতাবাড়ী থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু তালেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সোহেল মুন্সী উক্ত মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।