লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ভোলার লালমোহনে সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত |নয়া দিগন্ত

ভোলার লালমোহন উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: খাইরুল ইসলাম মল্লিক।

কংগ্রেসে বক্তারা বলেন, পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

এছাড়াও লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবু হাসনাইনের সঞ্চালনায় ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ, পার্টনার কর্মসূচি বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: আহসান উল্যাহসহ উপকারভোগী কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।