মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

পবিত্র ঈদুল ফিতরের দিনে জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শামীম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আনন্দের দিনে এমন দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Location :

Madarganj
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

পবিত্র ঈদুল ফিতরের দিনে জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শামীম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আনন্দের দিনে এমন দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (২১ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামের ফকির আলীর ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামীম দ্রুতগতিতে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি মাদারগঞ্জের সীমানা ঘেঁষা সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে চরভাটিয়ানী পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে।