টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলেও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে বুধবার দুপুরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে তারা। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail Sadar
টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা
টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলেও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে বুধবার দুপুরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে তারা। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, ভাসানী আদর্শ কলেজ ও বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা অংশ নেয়। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশ নেন।

আন্দোলনকারীদের মুখে বিভিন্ন স্লোগানের মধ্যে ছিল— এক দুই তিন চার মিলন তুই গদি ছাড়, দফা এক দাবি এক মিলনের পদত্যাগ, আমি কে তুমি কে ফার্মের মুরগি ফার্মের মুরগি, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম।