পটিয়া আল-জামিয়া আল ইসলামিয়ার উদ্যোগে বন্যার্ত পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম ধাপে বাঁশখালীসহ বিভিন্ন উপজেলায় হাজারো পরিবারের মাঝেও খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছিল এই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
বন্যার্ত পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে
বন্যার্ত পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে |নয়া দিগন্ত

দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের পটিয়ার আল-জামিয়া আল-ইসলামিয়ার উদ্যোগে বন্যাকবলিত চকরিয়া ও পেকুয়া উপজেলার ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) চকরিয়া উপজেলার হারবাং, বরইতলী, রাসুলাবাদ, ডেঙ্গাকাটা, পহরচাঁদা, পাহাড়তলী, মচনিয়াকাটা ও পেকুয়া উপজেলার টইটং, পেকুয়া পৌরসভা, দক্ষিণ মেহেরনামা ও বাঘগুজারা এলাকার মুসলিম ও অমুসলিম বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া কয়েকটি পরিবারকে নগদ অর্থসহায়তাও প্রদান করা হয়।

এর আগে, প্রথম ধাপে বাঁশখালীসহ বিভিন্ন উপজেলায় হাজারো পরিবারের মাঝেও খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছিল এই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে।

মাদরাসার মুহতামিম মুফতি একরাম হোসাইন অদুদী হাফিযাহুল্লাহর নেতৃত্বে আয়োজিত খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন মাদরাসার নায়েবে মুহতামিম আল্লামা জাকারিয়া আজহারী, নাজেমে তালিমাত মুফতি জসিম উদ্দিন কাসেমী, মাওলানা হাফেজ মাসুম, মাওলানা সলিমুদ্দিন মাহদী কাসেমী, মাওলানা আনিসুল হক, মাওলানা শহীদুল ইসলামসহ মাদরাসার শিক্ষক, কর্মকর্তা, খাদেম ও স্বেচ্ছাসেবকেরা।

এ সময় চকরিয়া পাহাড়তলী তা’লীমুল কোরআন মাদরাসা ও পেকুয়া আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম, শিক্ষক ও শিক্ষার্থীরা খাদ্যসামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন।