শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে দেয়া হবে হামের টিকা

শেরপুরের পাঁচটি উপজেলায় এক লাখ ৬১ হাজার ৪৩২ শিশুকে হামের টিকা দেয়া হবে। এক হাজার ৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।

মুগনিউর রহমান মনি, শেরপুর

Location :

Sherpur
শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে দেয়া হবে হামের টিকা
শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে দেয়া হবে হামের টিকা |নয়া দিগন্ত

শেরপুরের পাঁচটি উপজেলায় এক লাখ ৬১ হাজার ৪৩২ শিশুকে হামের টিকা দেয়া হবে। এক হাজার ৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: মুহাম্মদ শাহীন এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, ‘ক্যাম্পেইনের ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ এমআর টিকা দেয়া হবে। অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হওয়া থেকে শুরু করে চার বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত শিশুরা এ টিকার আওতায় থাকবে। আগে টিকা দেয়া হলেও নির্ধারিত বয়সের সব শিশুকেই এ ডোজ দেয়া হবে।’

তিনি জানান, জেলায় এখন পর্যন্ত ৮২ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও শরীরে হাম পজিটিভ পাওয়া যায়নি। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা: আহসান হাবীব হিমেলের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি প্রমুখ।

এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।