পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর সরকারি কলেজ শাখা।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কর্মচারীদের হাতে ঈদ সামগ্রী তুলে দিয়ে শুভ উদ্বোধন করেন নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল মজিদ আকন্দ।
এসময় উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার আনিসুর রহমানও উপস্থিত ছিলেন। বিতরণকালে তারা ছাত্রশিবিরের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, পবিত্র রমজানে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ কাজ এবং শিক্ষার্থীদের এমন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
ঈদ সামগ্রী বিতরণকালে নাগরপুর সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল মো: রবিউল ছানী বলেন, ‘পবিত্র মাহে রমজান ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসে অসচ্ছল ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর সরকারি কলেজ শাখা কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেছে।’
তিনি আরো বলেন, ‘মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
এ সময় কলেজ শাখা ছাত্রশিবির নেতা মো: মামুন মিয়া, জুলাই যোদ্ধা মো: আরমান খান, শিবিরকর্মী আকাশ ও জুবায়ের শেখসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



