নোয়াখালীতে মাত্র ৬ মাসে কোরআনে হাফেজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ১০ বছর বয়সে ছয় মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে আলোচনা সৃষ্টি করেছে এক ছাত্র। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে মাত্র ৬ মাসে কোরআনে হাফেজ
নোয়াখালীতে মাত্র ৬ মাসে কোরআনে হাফেজ |নয়া দিগন্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ১০ বছর বয়সে ছয় মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে আলোচনা সৃষ্টি করেছে এক ছাত্র। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগ থেকে মাত্র ছয় মাসে সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করে আবু বকর সিদ্দিক (১০)। সে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের হাজী মুখলেছুর রহমানের বাড়ির শিক্ষক মো: বেলাল উদ্দিন ও মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা দম্পতির ছেলে।

জানা যায়, সিদ্দিকের পরিবারে ৬-৭ জন কোরআনের হাফেজ রয়েছেন। ছোটবেলা থেকেই কোরআনের প্রতি তার গভীর আগ্রহ ছিল। ছেলে জন্মের পর থেকেই তাকে কোরআনের হাফেজ বানানোর নিয়ত করেন তার বাবা-মা। সেই লক্ষ নিয়েই ২০২৫ সালের শুরুতে তাকে কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগে ভর্তি করানো হয়। পরিবারের উৎসাহ এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে প্রতিদিন নিয়মিত অনুশীলনের মাধ্যমে মাত্র ছয় মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সক্ষম হয় সিদ্দিক।

দারুল আরকাম মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম বলেন, সিদ্দিক খুব মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। নিয়মিত অধ্যবসায়ের কারণেই সে অল্প সময়ের মধ্যে কোরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছে। স্থানীয় বাসিন্দারাও সিদ্দিকের এই সাফল্যে আনন্দিত।