নলডাঙ্গায় শ্রমিকদের মাঝে মেয়র প্রার্থীর ঈদ সামগ্রী বিতরণ

নাটোরের নলডাঙ্গায় মেয়র প্রার্থী ড. মো: জিয়াউল হক জিয়া শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গায় শ্রমিকদের মাঝে মেয়র প্রার্থীর ঈদ সামগ্রী বিতরণ
নলডাঙ্গায় শ্রমিকদের মাঝে মেয়র প্রার্থীর ঈদ সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় মেয়র প্রার্থী শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক সহকারী অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়া।

তিনি এসময় শ্রমিকদের বিষয়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা অত্যন্ত উচ্চে। কোরআন ও হাদিসে সততার সাথে কাজ করাকে ইবাদত এবং শ্রমিকের প্রাপ্য মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ করাকে অপরিহার্য কর্তব্য বলা হয়েছে। ইসলামে শ্রমিককে ভাই হিসেবে গণ্য করা হয় এবং তাদের ওপর সামর্থ্যের বাইরে কাজের চাপ প্রয়োগ করতে নিষেধ করা হয়েছে। শ্রমিকদের সাথে খারাপ আচরণ না করা এবং তাদের মজুরি নিয়ে টালবাহানা করা হারাম। ইসলামে শ্রমিকদের অধিকার কেবল দয়া নয়, বরং মালিকের ওপর তাদের ন্যায্য পাওনা হিসেবে গণ্য করা হয়, যা শ্রমিকদের মানবিক মর্যাদা নিশ্চিত করে।

এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা সেক্রেটারি মো: আব্দুর মালেক রব্বানী, পৌরসভার সভাপতি মো: সাইফুল ইসলাম, পৌরসভার সাধারণ সম্পাদক মো: নয়ন ইসলাম, ওয়ার্ড সভাপতি মো: জাকারিয়া আলম, মো: নজরুল ইসলামসহ প্রমুখ।