দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চিহ্নিত চাঁদাবাজ ও আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত মোস্তফা রিয়াদ পান্না তার দলবল নিয়ে স্থানীয় ব্যবসায়ী মো: তোফাজ্জল হোসেনের কাছ থেকে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা তোফাজ্জল হোসেন ও অপর ব্যবসায়ী মো: আনোয়ার হোসেনের ওপর হামলা চালান।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন
পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন |নয়া দিগন্ত

দিনাজপুর সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী।

জানা গেছে, চিহ্নিত চাঁদাবাজ ও আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত মোস্তফা রিয়াদ পান্না তার দলবল নিয়ে স্থানীয় ব্যবসায়ী মো: তোফাজ্জল হোসেনের কাছ থেকে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা তোফাজ্জল হোসেন ও অপর ব্যবসায়ী মো: আনোয়ার হোসেনের ওপর হামলা চালান। এই ঘটনার প্রতিবাদে দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের সাধারণ মানুষ পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।