কুয়াকাটা সৈকতের পূর্বদিকের সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন সমুদ্রসৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।
বুধবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। লাশটির পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে সংগঠনের নাম ও লোগো সংবলিত লেখা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকেলে গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে স্থানীয় লোকজন পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে কুয়াকাটা নৌ পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, সাগরে মাছ ধরতে গিয়ে কোনো ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলের লাশ হতে পারে এটি। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ বলেন, ‘গঙ্গামতি এলাকা থেকে ৩৫ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’



