পাবনায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসলে নেমে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

Location :

Pabna
পাবনায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
পাবনায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসলে নেমে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুদের মধ্যে দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল। মৃত খালিদ ও আফিয়া দুই ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে সুমি, খালিদ ও আফিয়া গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে গভীর পানিতে ডুবে এক শিশু তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে অপর দুজনও তলিয়ে যায়। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিন শিশুর মৃত্যু হয়। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম খবর নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’