বিভাগীয় চাম্পিয়ন বগুড়ার বয়সভিত্তিক খেলোয়ারদের ক্রীড়া সংস্থার সংবর্ধনা

ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪,১৬,১৮ ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বিভাগীয় চাম্পিয়ন বগুড়ার বয়সভিত্তিক খেলোয়ারদের ক্রীড়া সংস্থার সংবর্ধনা
বিভাগীয় চাম্পিয়ন বগুড়ার বয়সভিত্তিক খেলোয়ারদের ক্রীড়া সংস্থার সংবর্ধনা |নয়া দিগন্ত

ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪,১৬,১৮ ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।

সোমবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উপহার সামগ্রী তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান।

বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইন, মাহফুজুল হক, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা কোচ রিফাত হাসান প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছর বিসিবি আয়োজিত প্রতিযোগিতায় বগুড়া জেলা অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট দল রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।