ধামরাইয়ে সব ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও

ধামরাই উপজেলায় জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার মোট ছয়টি ফিলিং স্টেশনে সরকার ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে, যাতে জ্বালানি সরবরাহ ও বিতরণ কার্যক্রম সঠিকভাবে তদারকি করা যায়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে সব ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও
ধামরাইয়ে সব ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও |নয়া দিগন্ত

ধামরাই উপজেলায় জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার মোট ছয়টি ফিলিং স্টেশনে সরকার ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে, যাতে জ্বালানি সরবরাহ ও বিতরণ কার্যক্রম সঠিকভাবে তদারকি করা যায়।

রোববার (২৯ মার্চ) ধামরাই উপজেলার সবকটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন। এ সময় তিনি পাম্পগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে ইউএনও আল মামুন বলেন, ‘উপজেলায় বর্তমানে তেল তেমন কোনো সঙ্কট নেই বললেই চলে। খুব দ্রুত সময়ের মধ্যেই সঙ্কটও কেটে যাবে বলে আমরা আশাবাদী।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা রিদওয়ান আহমদ রাফি। তারা ফিলিং স্টেশনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের এ ধরনের তৎপরতায় ধামরাইয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।