ঝালকাঠিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে নতুন পোশাক ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঝালকাঠিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে নতুন পোশাক ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে শহরের ফকিবাড়ি রোডস্থ প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদের নতুন পোশাক, সেমাই, চিনি, দুধ বিতরণ করা হয়।

এ সময় ৮৫ জন শিক্ষার্থীর হাতে নতুন পোশাক তুলে দেন প্রধান অতিথি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেগুফতা মেহনাজ।

বিদ্যালয়ের দাতা সদস্য আজমির হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন উজ্জল।