রাজবাড়ীতে দুর্ঘটনার ৬ দিন পর যুবকের মৃত্যু

জানা গেছে, গত ১২ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামে মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে সিফাতসহ ছয়জন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সিফাতের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
সিফাত মণ্ডল (১৮)
সিফাত মণ্ডল (১৮) |নয়া দিগন্ত

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ছয় দিন চিকিৎসাধীন থাকার সিফাত মণ্ডল (১৮) নামে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকার পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিফাত মণ্ডল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের লিখন মণ্ডলের ছেলে।

জানা গেছে, গত ১২ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামে মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে সিফাতসহ ছয়জন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সিফাতের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

সিফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্য ও এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।