শরীয়তপুর পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর পৌরসভা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Shariatpur
শরীয়তপুর পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা
শরীয়তপুর পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর পৌরসভা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে শরীয়তপুর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির আব্দুল জাব্বার মীর এবং সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মো: মিজানুর রহমান পাহাড়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল রব হাসেমী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ, জেলা নায়েবে আমির কে এম মকবুল হোসাইন, সাবেক ছাত্রনেতা মজিবুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারীপুর জেলা শাখার সভাপতি সাইয়েদ মনিরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো: শহিদুল ইসলাম, সৈয়দ মো: মোতাহার হোসেন, মাওলানা কামরুজ্জামান, সাবেক ছাত্রনেতা সামছুজ্জামান সেলিমসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী এবং শরীয়তপুর জেলার বাইরে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা ঈদের তাৎপর্য তুলে ধরে সংগঠনের কার্যক্রম জোরদার এবং ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।