রংপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুরের পীরগাছা থানায় এই ডায়েরি করেন আক্তার হোসেন।
ডায়েরিতে আখতার অভিযোগ করেন, বিকেল সাড়ে ৫টার সময় পীরগাছার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারনা চলাকালীন সময়ে ফোন দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়া হয়।
এ বিষয়ে আখতার বলেন, ‘আমার প্রতিপক্ষ নানাভাবে কালো টাকা এবং পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে। তিনি প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, এই আসনটিতে আখতার হোসেনের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। আক্তার এখানে ১১ দলীয় জোটের প্রার্থী।



