বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে ডুয়েট ক্যাম্পাসে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
নববর্ষ উদযাপনে বৈশাখী র্যালি, আলোচনা সভার আয়োজন করে ডুয়েট।
সকাল ৯টার দিকে ভিসি ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে বর্ণাঢ্য বৈশাখী র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সমাবেশে ভিসি বলেন, নতুন বছরে প্রযুক্তির উৎকর্ষ অর্জন ও শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে।
পরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ডুয়েট পরিবারে সব বয়সের নারী-পুরুষ অংশ নেয়ায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।



