সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা অংশ নেন এবং দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ
সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল
সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল |নয়া দিগন্ত

সুনামগঞ্জে রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) শহরের পুরাতন বাসস্ট্যান্ড-সংলগ্ন দি পিস প্যালেস লাক্সারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীম, সাবেক সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও মাহবুবুর রহমান পীরসহ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ।