মাধবপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

সিলেটগামী একটি ডাম্প ট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আক্কাস ঘটনাস্থলেই নিহত হন।

Location :

Habiganj
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার দু’জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আন্দিউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডোবা গ্রামের বাবু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক আক্কাস মিয়া (৪০) ও মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা খাতুন (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী একটি ডাম্প ট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আক্কাস ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অপর তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।