দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন মর্জিনা খাতুন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর আছড়ে পড়েন।

আহাদ আলী নয়ন, দৌলতপুর (কুষ্টিয়া)

Location :

Daulatpur
নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে
নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে |নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মর্জিনা খাতুন ওই এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন মর্জিনা খাতুন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর আছড়ে পড়েন এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।