গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘অদম্য জুলাই’ মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর ও জেলা শাখা।
শুক্রবার জুম্মার নামাজের পর শহরের আর্ট গ্যালারিস্থিত মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু করেন শিবির নেতাকর্মীরা। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে জুলাই চত্বরে এসে তা শেষ হয়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো: সোহেল রানা, সাবেক ঠাকুরগাঁও জেলা সভাপতি অধ্যক্ষ শাহজালাল জুয়েল।
ঠাকুরগাঁও শহর সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাঈম বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে অন্যান্য ছাত্রনেতারা বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার করতে সরকারের প্রতি দাবি জানান।



