দীর্ঘ দেড় যুগ পর বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসব মুখোর পরিবেশে খাগড়াছড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দীর্ঘ দেড় যুগ পর বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মাধ্যমে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটির জেলা শাখা।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন |নয়া দিগন্ত

উৎসব মুখোর পরিবেশে খাগড়াছড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দীর্ঘ দেড় যুগ পর বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মাধ্যমে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটির জেলা শাখা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: আব্দুস সত্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে। ছাত্র সমাজকে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা অপরিসীম।

অন্যদের মাঝে জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমানসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্য, সাথী, কর্মী ও সমর্থকরা র‍্যালি ও সমাবেশে অংশ নেন।