বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বেতারের ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে

‘উপকূলীয় এলাকার মানুষকে দুর্যোগকালীন সতর্কবার্তা দ্রুত পৌঁছানোর জন্য বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে। একই সাথে বরিশাল বেতারের অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রী
বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রী |নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ‘উপকূলীয় এলাকার মানুষকে দুর্যোগকালীন সতর্কবার্তা দ্রুত পৌঁছানোর জন্য বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে। একই সাথে বরিশাল বেতারের অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সোমবার (১৬ মার্চ) বিকেলে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশিদ, বার্তা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন খান, সিনিয়র সাংবাদিক নাছিম উল আলম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনসহ বেতারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশাল জেলা তথ্য অফিস পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি বরিশাল জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।

এরআগে সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর স্বনির্ভর খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন।