পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ

নওগাঁর পোরশায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা ও সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ
পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা ও সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকাল ৫টায় সারাইগাছি মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

পদযাত্রাটি সরাইগাছি মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সারাইগাছি মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

এছাড়াও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমীন, যুবশক্তির সদস্য ফরহাদ সোহেল, এনসিপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন।

তারা জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বর্তমান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এছাড়াও তারা বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে এদেশে তাদের রাজনীতি করতে দেয়া হবে না বলে উল্লেখ করেন।

তারা বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে। সুযোগ পেলে তারা তারেক রহমানকেও ছাড় দেবে না।

বিএনপিকে আওয়ামী লীগের সাথে আঁতাত করে দেশ পরিচালনা না করার জন্য তারা আহ্বান জানান।